সিনিয়র স্টাফ নার্স নিয়োগ- ২০২৬ এর প্রস্তুতি যাচাইমূলক অনলাইন পরীক্ষা
আগামী ৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে ৮৪২টি পদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ MCQ, যেখানে ১০০টি MCQ প্রশ্ন থাকবে। এই লক্ষ্যে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন হাজার হাজার নার্স।
প্রতিযোগিতামূলক এই নিয়োগ পরীক্ষায় আপনার অগ্রগতি কতটুকু? তা যাচাই করতে অংশ নিতে পারেন আমাদের এই অনলাইন পরীক্ষায়। এই লক্ষ্যে মোট ১২টি ১০০ নম্বরের MCQ পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মেরিট রেজাল্ট প্রকাশ করা হবে। ফলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনি অন্যদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছেন।
২০২১ সাল থেকে টানা ৫ বছর যাবৎ bd.mynursing.net ওয়েবসাইটে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সম্পূর্ণ ফ্রি অনলাইন পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
| Exam Date | Name of Subjects / Course | Marks |
|---|---|---|
|
পরীক্ষা-০১
২৭ জুলাই |
BPSC এর অধীনে অনুষ্ঠিত ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত সকল নার্সিং নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত ১০০টি প্রশ্ন করা হবে। | ১০০ |
|
পরীক্ষা-০২
২৮ জুলাই |
BPSC + সকল স্বায়ত্তশাসিত + আধা সরকারি প্রতিষ্ঠানসমূহের অধীনে অনুষ্ঠিত বিগত সকল নার্সিং নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত ১০০টি প্রশ্ন করা হবে। | ১০০ |
|
পরীক্ষা-০৩
২৯ জুলাই |
BPSC (নার্স) + BCS এর বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত ১০০টি প্রশ্ন করা হবে (সিলেবাসের আলোকে)। | ১০০ |
|
পরীক্ষা-০৪
৩০ জুলাই |
BPSC এর অধীনে অনুষ্ঠিত সকল নার্স, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সকল হেল্থ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে (সিলেবাসের আলোকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নেয়া হবে)। | ১০০ |
|
পরীক্ষা-০৫
৩১ জুলাই |
বিগত সালের নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে ২০% + সিলেবাসের আলোকে বিগত প্রশ্নের বাইরে ৮০% প্রশ্ন করা হবে। | ১০০ |
প্রয়োজনবোধে পরীক্ষার আগের রাত ১০টা থেকে রাত ২টার মধ্যে বিশেষ অনলাইন পরীক্ষা নেওয়া হতে পারে। যদি পরীক্ষায় আসতে চলেছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমাদের হাতে আসে।
Special Online Exam অনুষ্ঠিত হলে সকলকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই অনুগ্রহ করে আপনার সঠিক ইমেইল দিয়ে নিচের ফ্রমটি পূরণ করবেন।
প্রতিটি পরীক্ষার লিংক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইমেইলে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পাঠিয়ে দেওয়া হবে।
একই সাথে Facebook-এর জনপ্রিয় নার্সিং গ্রুপগুলোতে পরীক্ষার লিংক শেয়ার করা হবে (যদি গ্রুপ Admin লিংকযুক্ত পোস্ট অনুমোদন করেন)।
এই লক্ষ্যে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সকল নার্সদের নিচের Registration Form পূরণ করে নাম ও ইমেইল প্রদান করার অনুরোধ করা হচ্ছে।
- Registration Form পূরণ করুন।
- পরীক্ষার আগে ইমেইল চেক করুন।
- নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করুন।
- পরীক্ষা শেষে সঙ্গে সঙ্গে ফলাফল ও Merit Position দেখতে পারবেন।
- ✅ পরীক্ষায় অংশগ্রহণ করতে কোনো প্রকার ফি লাগবে না।
- ✅ এটি সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন পরীক্ষা।
- ✅ কোনো কোচিং সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নয়।
- ✅ শুধুমাত্র mynursing.net এর উদ্যোগে আয়োজিত।